
কোমল দাস
আর কোনো স্বপ্ন নেই…
নেই কোনো আকাঙ্ক্ষা বা মূর্ছনার কোনো সমীরণ।
কি বিচিত্র মানুষের স্বপ্ন!
ধিক্কার মনুষ্য সত্তাকে –
কি বড্ড অদ্ভূত এই মনুষ্য জাতি!
সীমাহীন আকাঙ্ক্ষায় সদা উদগ্রীব মানুষের মন
সদাই যেন স্বপ্নের নোঙর ভেরে হতাশায়।
অবশেষে হয় নির্দয় পরিসমাপ্তি-
আর এভাবেই ক্রমে ক্রমে স্বপ্নভ্রষ্ট হয় পঙ্কিত হৃদয়,
এভাবেই চলতে চলতে থেমে যায় অতৃপ্ত জীবনের চাকা
অস্তিত্বও সেদিন সমূলে বিলিন হয়,
জানি ঠাঁই হয় না কোনো সূদুর জীর্ণ মণিকোঠায়।
আর অতৃপ্ত বেদনাগুলোও একদিন মুছে যায় চিরতরে
হয়ত মেঘ ভাঙা বৃষ্টি হয়ে কষ্টে নুয়ে পরে অতৃপ্ত বাসনারাও…
যেমনি ঝরে যাবে এ জীবন ভাটির বেলার স্রোতে!
তবে কেন এত হাহাকার জীবনের সমস্ত করিডোরে?
কেনইবা প্রতিক্ষণে মনুষ্য হৃদয়ে শুধুই অশ্রু ঝরে?
জীবনের সমাপ্তির আঁধার মুছে দেবে সব স্বপ্ন ও হতাশা
আর সেদিন হয়ত হৃদয়ে মিলবে বাসনা বিহীন প্রকৃত সুখ।



