কবিতাসাহিত্য

কারণহীন যবনিকা

এবি ছিদ্দিক


যেদিন জীবনের রঙ বাসা বেঁধেছিল মেহেদীরাঙা দু’জোড়া হাতের ভাঁজে
সেদিন বাঙময় হ’লো জীবের স্বপ্নগুলো

কেন যে আজ –
শুভ উদ্বোধনী দিনের কথোপোকথন হৃদয়ে ঝংকার তুলে সময়ে অসময়ে তার হিসেব মেলে না
নিস্তব্ধ রজনীর খুনসুটিতে মৃদু সুরে গীত হয়েছিল কোনো এক কালজয়ী গান!

আর দু জোড়া চোখের চোখাচোখি ও লজ্জারাঙা হাসি বুঝে নেয় অনাগত ভবিষ্যৎ!
অতঃপর শীতল রক্ত ক্রমশ উষ্ণ হয়ে অনাবিল সুখে হারিয়ে যায় নতুন দিগন্তে!

হঠাৎ গল্পটির কারণহীন যবনিকাপাত হয়!
আজও বর্ষার বরিষণ ছটফট আত্মাকে নিয়ে যায় সেই অন্তহীন সুখের অন্তঃপুরে!
বিভোল কবির স্বপ্ন ভাঙতেই দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে
যেন ভেজা বেনারসি হতে টপটপ জল ঝরছে!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension