প্রবাস

নিউ ইয়র্কে নবগঠিত ক্রিকেট দলের উদ্ধোধন

নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কের ক্রীড়াঙ্গনে মৌলভীবাজার ইউনাইটেড ক্লাব নামে একটি ক্রীড়া এবং সামাজিক সংস্থার শুভ উদ্ধোধন করা হয়েছে। ৮ জুলাই (শনিবার) সন্ধ্যায় এস্টোরিয়া এলাকার একটি রেস্তোরাঁয় নিউ ইয়র্কের সামাজিক অঙ্গন ও আগামী ক্রীড়াঙ্গনে অনন্য ভুমিকা রাখার প্রত্যয়ে মৌলভীবাজার জেলাবাসীদের মধ্যে উদ্যমী এক দল তরুণের দুঃসাহসিক প্রয়াস বলে উপস্থিত জেলার উপস্থিত বিশিষ্ট জনেরা মত প্রকাশ করেন।

নবগঠিত মৌলবীবাজারের ইউনাইটেড ক্লাবের উত্তরোত্তর শুভ কামনা ও সফলতা কামনা করে বক্তব্য রাখেন সৈয়দ সিদ্দিকুল হাসান, ক্রীড়া সংগঠক রজব আলী, শাহ জাবের আহমদ, শাহাবুদ্দিন চৌধুরী, লেখক ইশতিয়াক রুপু, সম্পাদক শাহ জে চৌধুরী, ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী নজরুল ইসলাম, রিয়েলটর ময়নু জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পী ও মৌলভীবাজারের কৃতি সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। তিনি তরুণ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে আশা প্রকাশ করে বলেন, মৌলবীবাজার জেলাবাসীর মুখ উজ্জ্বল করতে খেলোয়াড়রা বিশেষ ভুমিকা রাখবেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইমাদ চৌধুরী, সৈয়দ ফাহমি ও টুকু চৌধুরী। অনুষ্ঠানে ক্লাবকে আর্থিক সহায়তাকারী সম্মানিত স্পন্সর ও সংগঠকদের ক্রেস্ট প্রদান করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension