আন্তর্জাতিক

অকল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ২

মেয়েদের ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। কিন্তু বৈশিক এ আসর শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। উদ্বোধনী ম্যাচ হবে যে শহরে, সেই অকল্যান্ডে বন্দুকধারীর হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে মারা গেছেন সেই বন্দুকধারীও। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

তবে আয়োজকরা বলছে, এ ঘটনা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো প্রভাব রাখবে না।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেন, ‘নারী বিশ্বকাপ নিয়ে কোনো সংশয় নেই। উদ্বোধনী ম্যাচ সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।’

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে জানিয়েছে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে যথা সময়েই।

তবে বিশ্বকাপের শহরে এমন ঘটনা ঠিকই উৎসবের সুর কিছুটা বেসুরো করেছে।

অকল্যান্ডের ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ের ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension