বিনোদন

NTR এর বায়োপিকে এইভাবেই দেখা যাবে বিদ্যাকে

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বিখ্যাত অভিনেতা- পরিচালক- প্রযোজক তথা রাজনীতিবিদ এবং একসময়ের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রামা রাও-এর জীবন পর্দায় ফুটিতে তুলতে চলেছেন পরিচালক কৃষ জাগরিয়মুদি। এই ছবিতে অভিনয় করবেন বিদ্যা বালনও। অভিনেত্রীকে দেখা যাবে, এন টি রামা রাও-‌এর প্রথম স্ত্রী বাসাভতরকমের চরিত্রে। হায়দরাবাদে হয়েছে ছবির প্রথম শেডিউলের শুটিং। এই ছবিতে বিদ্যাকে যে রূপে দেখা যাবে সেই লুকই ভাইরাল নেটদুনিয়ায়৷

সাদা-লাল পাড় শাড়ি পরে আয়নার সামনে বসে বিদ্যা৷ খোঁপায় জুঁই ফুলের মালা৷ ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন অভিনেত্রী৷ নন্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিকটির টাইটেল ‘এনটিআর’। বায়োপিকটিতে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজও অভিনয় করছেন।

দক্ষিণী পরিচালক এল ভি প্রসাদের চরিত্রে অভিনয় করছেন যীশু। তেলুগু ছবিতে নিজের ডেবিউ নিয়ে বেশ চিন্তিত যীশু। এল ভি প্রসাদ একজন দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত পরিচালক। সেই কারণে যীশুর ওপর একটি গুরু দায়িত্ব বর্তায়। পরিচালকের সম্বন্ধে রীতিমত গবেষণা শুরু করে দিয়েছিলেন অনেক দিন থেকে। দক্ষিনী ভাষাও রপ্ত করা চেষ্টা করছেন তিনি৷

পরিচালক এল ভি প্রসাদ, এনটিআরকে ১৯৪৯ সালে ‘মানা দেশম’ ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। জোর কদমে চলছিল বায়োপিকের শ্যুটিং। হায়দরাবাদে ছাড়াও আরও কয়েকটি জায়গায় শ্যুটিং হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও অভিনয় রয়েছেন রানা ডাগ্গুবাটি। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর চরিত্রে দেখা যাবে তাঁকে। রকুলপ্রীত সিংও রয়েছেন শ্রীদেবীর ভূমিকায়।

এই বায়োপিকের সূত্রে বলিউডের আরেক তাবড় অভিনেত্রীর বিদ্যার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গিয়েছেন যীশু। পরিচালক কৃষের সঙ্গে যীশুর প্রথম প্রজেক্ট ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’৷ কঙ্গনার রানি লক্ষ্মীবাইয়ের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের স্বামী গঙ্গাধর রাওয়ের চরিত্রে অভিনয় করেছেন যীশু। ছবিতে যীশুর কাজ পরিচালক কৃষের এতটাই ভালো লেগেছে যে তিনি তাঁর বড়ো প্রজেক্ট ‘এনটিআর’এর গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য যিশুর কথা ভাবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension