আন্তর্জাতিক

ইতালিতে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:  ইতালির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু ও কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির।

শুক্রবার সার্দিনিয়ায় বজ্রপাতে ৮৭ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক জার্মান পর্যটক মারা গেছে। এই নিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া এই ঝড়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার পার্বত্য অঞ্চলের দোলোমিতেস রেঞ্জে ঝড়ে বহু গাছ উপড়ে গেছে। ঝড়টি বেনেতো অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে। এই অঞ্চলের গাছ থেকে দিয়াশলাইলের কাঠি তৈরি করা হয়।

ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা সব থেকে বেশি ঘটেছে।

ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেন, মনে হল ভূমিকম্প হয়ে গেছে। তিনি আরও বলেন, কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে। এই অঞ্চলে ঝড়ের ক্ষয়ক্ষতি অন্তত এক বিলিয়ন ইউরোর সমান হবে। আজ রবিবার ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। ঝড়ের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ঝড়ে বৃহস্পতিবার ইতালির উত্তরাঞ্চলে ৭৪ ও ৭৩ বছর বয়সী দুই অবসরপ্রাপ্ত ব্যক্তি মারা যান। অ্যাসতা ভ্যালিতে ঝড়ের সময় তাদের গাড়ির ওপর গাছ উপড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আলতো আদিগে অঞ্চলে ঝড়ের সময় আলপাইন কটেজের ছাদ ধসে ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। সোমবার উপড়ে থাকা গাছের সাথে গাড়ির প্রচন্ড ধাক্কায় ৫৩ বছর বয়সী আরোহী মারা যান। ভূমিধসের কারণে বেলুনো প্রদেশের বেশ কয়েকটি শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণ রাস্তাঘাট মেরামতের কাজ ব্যাহত হচ্ছে।

উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো। ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তাগুলো বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক বিবৃতিতে কোলদিরাইত্তি বলেছেন, এসব ক্ষয়ক্ষতি কাঁটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের প্রায় একশ’ বছর প্রয়োজন হবে। ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেছেন,
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension