
খবর আসে যায় নদীর স্রোত যেমন
সময় পাল্টায় গতির সাথে,
এভাবে একা একা হেঁটেছি কত পথ
দু’চোখে ক্লান্তি অবশেষে।
উদাসী মন মাঝে মাঝে দ্যোতনায় হারায়,
চমকে তাকাই ফিরে
বিন্ধ্যবাসিনী অপরাজিতা নাম ।
মেঘ রোদ্দুর খেলা শেষে তার
জীবনের পরিণাম “একাকিত্বে ডোবা”



