
আব্দুল কাদের
সীমাবদ্ধ এই প্রাণের মাঝে অসীমের ওই টান,
মন খুঁজে ফেরে প্রতিনিয়ত অচিনপুরের গান।
ধূলায় ধরায় তুচ্ছ মোহে বাঁধো কেন আর ঘর?
আপন ভেবে যাকে ডাকি,সে তো রয় গো পর।
আলো ফুরিয়ে সাঁঝ নামে আর ফুরে কত বেলা,
বুঝি না তো কখন সাঙ্গ হয় এ জীবনের মেলা।
হিসেব -নিকাশ চুকিয়ে দিয়ে ধরতে হবে হাত,
অজানা পথ পাড়ি দিতে নামবে যখন রাত।
তাই তো বলি অহংকার আর ক্ষমতা সব ভুল,
মানবতার তরুণী আজ বেয়ে চলো কূল।
স্নেহ -প্রেমে ভরিয়ে দিলে এ পৃথিবীর বুক,
সবার তরে বেঁচে থাকাই জীবনের পরম সুখ।



