সাহিত্যকবিতা

একাকী বর্ষা

রফিকুল ইসলাম

‎আকাশ জুড়ে মেঘের মিছিল,নামলো বৃষ্টি ভারী,
‎কদম ফুটেছে বৃষ্টিতে ভিজে, বাতাসে গন্ধ তারই।
‎মাঠের পরে মাঠ ভেসেছে, জলে থইথই উঠোন,
‎আমার ঘরে বৃষ্টি ছাড়া নেই তো কেউ আপন।

‎মুষলধারে বৃষ্টি পড়ে , বাজে জলের নূপুর ,
‎দূরে কোথাও ডাকছে ডাহুক, মনটা বহুদূর।
‎চায়ের কাপে ধোঁয়া উড়ে, ধোঁয়ায় তোমার মুখ,
‎তুমি নেই, বৃষ্টি আছে, এটাই বর্ষার দুখ।

‎বারান্দাতে একলা চেয়ার, একলা আমি বসে,
‎ভেজা হাওয়া গল্প বলে, আমার কাছে এসে।
‎কাকে বলবো আমি দেখো, বৃষ্টি কতটা সুন্দর!
‎কেউ নেই কোথাও , শুধু শুনি বৃষ্টিরই কণ্ঠস্বর।

‎বর্ষা এলো ভিজিয়ে দিতে সারা পৃথিবীকে,
‎আমায় শুধু ভিজিয়ে দিলো একা করে রেখে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension