
শাহজালাল সুজন
খাদে ভরেছে এই জীবন নদীর বিষন্নতায়
ঢেউ খেলে ছায়া হয়ে নিস্তব্ধ তমশা,
আলো থমকে গেছে এক প্রগাঢ় আঁধারে
মৃত্যুর চেয়েও কঠিন এই বেঁচে থাকা।
তুমিহীনা একাকীত্ব বোধ এক ধারালো ফলক,
আঘাতে করেছে অলক হৃদপিণ্ড,
কাঁদি না শুধু পাথর হয়ে চেয়ে থাকি সর্বদায়
স্মৃতির ফ্রেমে বাঁধা মুক্তির পথও ফাঁকি।
প্রেম বসন্ত জড়িয়েছে হেমন্তের শুভ্র কুহেলিকায়
শূন্যতার এই বুঝা নিয়ে আজও দাঁড়িয়ে,
অভিশাপের খরতাপে এ জীবন অভিশপ্ত হলো
তবুও খুঁজি তোমায় পোড়া সময়ের শোকে।



