কবিতাসাহিত্য

অন্তেষ্টিক্রিয়া

শ্যামল বণিক অঞ্জন

আজকের ভোরটা সম্পূর্ণই অন্যরকম—
পাখিদের গান আরো সুরেলা,
সোনা সোনা রোদ ছড়াচ্ছে আলোর প্রখরতা!
চারদিক মুখরিত অতিথিদের পদচারণায়!
হাস্যজ্জ্বল চেনা অচেনা মুখগুলো অধীর অপেক্ষায় দাঁড়িয়ে,
কেউ কেউ ব্যস্ত আবার নিজ নিজ সমর্পিত কর্মযজ্ঞে।
ক্ষণিক পরেই জমকালো সজ্জায় আসবে অপ্সরা
রাঙা হাতেই তাঁর মুখাগ্নী হবে একটা কলমের!
তারপর দাউ দাউ করে জ্বলে উঠবে চিতার আগুন
কাজল কালো নয়ন জোড়ায় ফুটবে নতুন স্বপ্নের ফুল,
ঝিলমিল আলোর জোয়ার, কান স্তব্ধ করে দেওয়া
আতশবাজির শব্দে সুসম্পন্ন হবে একটা কলমের অন্তেষ্টিক্রিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension