
তুহীন বিশ্বাস
যে সম্পর্কের কোনো নাম নেই, গন্ধ নেই
সীমা পরিসীমা নির্ধারণের কোনো যন্ত্র নেই,
অদ্ভুত টানে ছুটে চলে জোয়ারের অনুকূলে।
অস্তিত্ব বিহীন রং প্রতিনিধিত্ব করে ঢঙের
স্বাদহীন সাধের সাধ্যের বাইরে থাকে চিন্তক,
শুধুমাত্র বিবর্তনের ধারায় লুকায়িত ভবিতব্য।
অথচ, গোধূলি লগ্নে অপেক্ষা করে কিংশুক
বাগানে গোলাপ, বেলী, জুঁই, চামেলি হিংসুক,
তবুও আমি চলে যাই অজান্তে অজুহাতে।



