
মোর্শেদা মৌ
অপ্রসূতা নিরাশ্রিতা নিবদ্ধ দ্বারের সামীপ্যে
মহাপ্রলয়ঘাতী বিধাতা প্রলয়ঙ্কর, বিষ্ময়কর,
অনাথিনীর জীবনে সমগ্র অস্তিত্ব উন্মুখ হয়ে—
সামাজিক ও মানবিক বিপর্যয়ের মধ্যে।
তরঙ্গায়িত বিক্ষোভের মাঝে—
স্বপ্নগুলো প্রবহমান তৃণখণ্ডের মতো
অগ্নিসাগর পুড়িয়ে ফেলে সুখ আছে যত,
জীবনীশক্তি কিংবা আত্মনির্ভরতা নির্বিকার
সময়টা এখন নিয়তির স্রোতে ভেসে যাওয়ার।



