
যদি কখনো ঝড় আসে
মনের মাঝে প্রদীপ শিখা নেভে,
যদি কখনো সে আসে
সন্ধ্যে বেলায় ঝোড়ো হাওয়ার সাথে!
ঘোমটা যদি ভিজেই যায়
ক্লান্ত ঘন শ্রাবণ বর্ষণে,
তবে আসুক ঝড় আসুক পাগল হাওয়া
আমার মন যে আজ বড় উতলা।
না বলা কথার সুরে বর্ষার মেঘ
মাঝ রাতে বলে উঠে প্রিয়,
এখনো তোমায় ভালোবাসি
এখনো তোমায় বুকে রাখি, এখনো অনেক চাওয়া পাওয়া
এখনো তোমারে ছোঁয়া বাকি ।



