ভারত

ভারতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, মঙ্গলবার (১৮ জুন) রাতে তামিলনাড়ু রাজ্যের কল্লাকুরুচি জেলায় বিষাক্ত মদপানে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় কর্মকর্তরা জানিয়েছে, হাসপাতালে ৮০ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও তদন্ত চলছে।

এছাড়াও, এ ঘটনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হচ্ছে। এর জেরে পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এবং রাজ্যের অবৈধ মাদক চোরচালান পর্যবেক্ষণকারী সংস্থার ১০ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে বিষাক্ত মদপানে যারা মারা গেছেন, তাদের পরিবারকে ১০ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

প্রতি বছর ভারতে বহু লোক বিষাক্ত মদপানে মারা যায়। দ্য নিউজ মিনিটের তথ্যানুসারে, অভিযুক্তরা স্থানীয় বিক্রেতার মাধ্যমে প্যাকেটে করে মাদক বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension