
সারমিন চৌধুরী
পরিশুদ্ধ প্রেম ছিলো দুজন দুজনার
একেবারে কাঁচা সোনার মতো,
যেথায় অগ্নি দাহনেও পাইনি আকার
সর্বত্র খুঁজে ভাঙ্গা টুকরায় শত।
ভায়োলিনের সুর ছিলো এমন প্রেমে
অবিরাম কত বিরহ বিষাদে ভরা,
তৃষ্ণার অনলে পোড়া চিত্তের ক্ষতেই
দগদগে ঝলসানো চৈত্রের খরা।
খড়কুটোর মতো স্বপ্ন ছিলো প্রেমের
দারস্থ হয়ে ভাঙ্গা চোরা অবয়বে,
নির্ঘুম রাতের শেষ প্রহরে উঠে বসে
বুকে এক সমুদ্র কষ্টের পরাভবে।
জগৎ মাঝে খুঁজে দেখি এমন প্রেমকে
কোথাও অস্তিত্বের বিন্দুমাত্র নাই,
অযথা শুধু কষ্টের আগুনে জ্বলে জ্বলে
আমার হৃদয়টা পুড়ে হয়েছে ছাঁই।



