কবিতাসাহিত্য

অহংবোধ

তুহীন বিশ্বাস

বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি আর পৃথিবী
আমলনামা তর্জমা করে বেহিসেবী ভুলের পাহাড় গড়েছি।
জীবনের সেলাই করা নকশীকাঁথার সুতো ছিড়ে গেছে অসময়ে
আমি কাঁদি পৃথিবী হাসে, যন্ত্রণায় ছটফট করি সে উচ্ছ্বসিত হয়।

বারংবার আমাকে মানুষ হতে বলেছিল মাটি আর আকাশ
অহংবোধ অন্ধ করে দিয়েছে অন্তর চক্ষু, বিষে বিষাক্ত চরিত্র।
উঠোনে অতি উৎসাহে একজন সফল মাকাল চাষি হয়েছি;
বিবেকের দংশনে পরাস্ত মানবতায় মানুষ হওয়াটাই কাল্পনিক।

মূল্যবোধের দর্পণে ভেসে ওঠে সমর্পণ করা অস্তিত্বের কঙ্কাল
আমি আতঙ্কিত পরবর্তী প্রজন্মের জন্য নির্মিত বিভৎস মুর্তিতে।
জিতে যাই বারবার আর হেরে যায় মনুষ্যত্বের শেকড়গুলো;
হয়তো…
নিঃশব্দে নিঃসঙ্গতায় নিঃস্ব হয়ে-ই একাকিত্ব বরণ করবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension