আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করলে আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বুঝতে পারে যে ‘চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যায় না’, তাহলে কূটনৈতিক আলোচনা আবারও সঠিক পথে ফিরতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘কূটনীতিতে ফিরে আসা অসম্ভব নয়। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে, আমাদের অধিকার স্বীকার করতে হবে এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।’

তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটনের আচরণ ও নীতির পরিবর্তনই তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আলোচনার পরিবেশ তৈরির মূল শর্ত।

এদিকে আরাগচি জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তার ‘গঠনমূলক ও সৃজনশীল’ আলোচনা হয়েছে।

তবে বৈঠকে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের এ বক্তব্য কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার আগ্রহের ইঙ্গিত বহন করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension