আন্তর্জাতিক

রিয়াদে আরামকো স্থাপনার কাছে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আরামকো তেল স্থাপনার পাশে হঠাৎ আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা আরামকো কোম্পানি থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত চলছে। এর আগে হুথিরা সৌদির বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়ে দিয়েছিল। যদিও শনিবারের এই অগ্নিকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি।

গত সপ্তাহেই হুথি বিদ্রোহীরা ড্রেন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়ানবুর আরামকো স্থাপনায় হামলার দাবি করেছিল। সে সময় সৌদি আরব জানিয়েছিল যে তারা হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করেছে, তবে আরামকোতে কোনো ক্ষতি হওয়ার কথা তারা অস্বীকার করেছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension