
শাকেরা বেগম শিমু
শরৎ মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
শরৎ মানে কাশের বনে
ফুলপরীদের খেলা।
শরৎ মানে ঝরে পড়া
শিউলি ফুলের রাশি,
শরৎ মানে সবুজ মাঠে
নবীন ধানের হাসি।
শরৎ মানে বকুল ফুলের
গন্ধে মাতাল হাওয়া,
শরৎ মানে কুলু কুলু
নদীর বয়ে যাওয়া।

শাকেরা বেগম শিমু
শরৎ মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
শরৎ মানে কাশের বনে
ফুলপরীদের খেলা।
শরৎ মানে ঝরে পড়া
শিউলি ফুলের রাশি,
শরৎ মানে সবুজ মাঠে
নবীন ধানের হাসি।
শরৎ মানে বকুল ফুলের
গন্ধে মাতাল হাওয়া,
শরৎ মানে কুলু কুলু
নদীর বয়ে যাওয়া।