কবিতাসাহিত্য

তোমারে তো খুঁজি খুঁজি

এম এ জিন্নাহ

একলা দুপুর কাটে খালি খালি হয়ে;
দিন সব কেটে যায় আমি থাকি রয়ে।
কথা জমে ব্যথা জমে মন উদাসীন;
আমি কভু ভালো নেই এই তুমিহীন।

পৃথিবীর চারপাশে ঘৃণা-অবহেলা;
হৃদয়ে জমেছে সারা একি ছেলেখেলা!
পথ যেতে যেতে আমি মরি হায় হায়!
তোমারে তো খুঁজি খুঁজি তবু নাহি পাই।

নীরালা নিশীথে বসে দূরে চেয়ে চেয়ে;
বিষাদের সব গান যায় গেয়ে গেয়ে।
সজল নয়ন জোড়া ভিজে ভিজে যায়;
পথ যেতে যেতে আমি মরি হায় হায়!

আর কত দূরে থেকে বিষে জ্বালাতন?
বুক ভেঙে ক্ষত বেড়ে বাড়ে আয়তন।
যতবার মনে পড়ে পুড়ে ছাই ছাই;
তোমারে তো খুঁজি খুঁজি তবু নাহি পাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension