
আনজানা ডালিয়া
একটা সময় মা,চাচীরা সকালে পেয়াজ,মরিচ ডলে কড়া ভাত খেতেন।
আশপাশের চাচীদের ডেকে নিতেন,
উঠোনে বসে সবাই গল্প করতেন আর খেতেন
দুপুরেও শাকের বাটি,ভর্তার বাটি দৌড়াতো।
এখন এ সম্প্রীতি কোথায় হারিয়ে গেল।
মায়া মমতা বিলুপ্ত হয়ে গেল।
এখন একটা বিষয় চলছে।
কার পেছনে কে কুটকাচালি করবে সে প্রতিযোগিতা।
কালের গর্বে হারিয়ে গেল সন্মান,মায়া,সম্প্রীতি।



