কবিতাসাহিত্য

অনন্ত প্রেম

ইমন হোসেন মিলন

আমার দুঃখরা,একদিন আমার মতোই দুখী হয়ে যাবে,
ভালোবাসার জন্য সেদিন আর-
আমাকে ওরা খুঁজে পাবে না কোথাও!
আমাদের অনন্ত প্রেমের ইতিহাস সেদিন মিলিয়ে যাবে,
অসীম নীরবতার নিঃসীম স্তব্ধতায়!
কত বর্ষা,শীত আর বসন্তের উদ্যানে,
আমরা ফুটিয়ে ছিলাম কারুকার্য খচিত বেদনার ফুল;
বিচ্ছেদের ঝঞ্ঝায় আমার মতো ওরাও ঝরে যাবে,
মহাকালের অতল গহ্বরে অনাদৃত ধূলায়!
আমি আর আমার দুঃখ গুলো,
বুকে বুক জড়িয়ে কতবার বৃষ্টি ঝরিয়ে ছিলাম,
সাহারাময় পৃথিবীর প্রেমহীন উষর প্রান্তরে!
কেউ আমাদের খোঁজ নেয়নি,
প্রবোধ করে হলেও কেউ শোনাতে আসেনি,
সান্ত্বনার শীতল সংগীত!
কাল উত্তীর্ণ ট্রাজেডির মতো,
আমরা অন্তরীক্ষে লিখে গেছি বিদগ্ধ বেদনার কাব্য,
সাঁঝের আকাশে ওরা শুকতারা হয়ে জ্বলে যায় নিঃসঙ্গ,
অক্ষির অগোচরে মিলিয়ে যায় আমাদের কল্লোল!

দুঃখ গুলোর কথা ভেবে আজ বড় কষ্ট লাগে,
শতভাগ বিশুদ্ধ হওয়ার পরও,
কতবার ওদের প্রেমকে ছুঁড়ে ফেলেছি-
প্রত্যাক্ষানের লেলিহান আগ্নেয়গিরিতে,
তবু ওরা ফিরে এসে বারবার আমাকেই ভালোবেসেছিল।
হৃদয়হীন নারীর মতো আমি ওদের অবজ্ঞা করিনি,
শেষমেশ আমিও ভালোবেসেছিলাম দুঃখকে,
বড্ড কষ্ট লাগে,চলে গেলে আমি,
সবার মতো ওরাও ভুলে যাবে আমাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension