একটি নতুন কুড়ি মনের ফুল ফোটায়,
রংয়ের খেলা জমায়,
মায়াঞ্জনের ছোঁপ লাগায় আঁখিতে,
মনে মন বেঁধে, চোখে চোখ রেখে
হৃদয়ের বন্ধনে আবদ্ধ দুটি মানুষ।
উন্মাতাল করে মনের বীণা,
যৌবনের অমিয় বারিতে দুটি মন ভাসতে থাকে কল্লোলিত সায়রে,
একে অপরের যেন হৃদস্পন্দন,
প্রেমের জোয়ার আঁছড়ে পড়ে নারীর বক্ষে,
যেন এটাই তার শেষ আশ্রয়স্থল।
নিবিড় মমতার শক্ত বন্ধন,
ক্ষণে ক্ষণে পুলক শিহরণে রোমাঞ্চিত হয় দুটি শরীর।
বক্ষ জুড়ে নতুন অতিথির আগমন,
নারীর সর্বশ্রেষ্ঠ অলংকার অন্তরাত্মাতাকে প্লাবিত করে।
তারপর জীবন যুদ্ধ শুরু,
যেন পলাশীর প্রান্তরে টিকে থাকার কঠিন প্রতিযোগিতা।
ঢাল তলোয়ারবিহীন এক যুদ্ধ,
প্রাপ্তি -অপ্রাপ্তির হিসাব নিকাশ,
ভালোবাসার সোনালী দিনগুলো বন্দী হতে থাকে লোহার খাঁচায়।
প্রণয়ে ভাসতে থাকে নুড়ি-পাথর,ময়লা আবর্জনা,
দিনগুলো ঢেকে যায় ধূসর মলিনতায়,
আস্তে আস্তে যৌবনে ভাটা পড়ে,
বলিরেখার ভাঁজে ভাঁজে নারীর অসহায় জীবন শুরু হয়।
আঁখিতে নেমে আসে
দিগন্তহীন আঁধার,
আর্তিগুলো চাপা পড়ে অনাহারে, অনাদরে,
নির্বাক কন্ঠ, অস্পষ্ট দৃষ্টি,
এরপর অপ্রত্যাশিত, অনভিপ্রেত বোঝায় পরিণত হয়।

ভালোবাসার সোনালী দিনগুলো বন্দি হতে থাকে লোহার খাঁচায়।