
খেলাপ্রধান খবর
অনেক নাটকের পর শেষ আটে ক্রোয়েশিয়া
রূপসী বাংলা ডেস্ক:ম্যাচটি টাইব্রেকারে না গড়াতে পারতো। ১১৬তম মিনিটে লুকা মদ্রিচ পেনাল্টি থেকে গোলটি করতে পারতে পারলে ২-১ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারতো ক্রোয়েশিয়া। কিন্তু সেটি হলো না। ক্রোয়েশিয়ার জয় আসতে আরো দেরি হলো। লুকা মদ্রিচ পেনাল্টি মিস করায় শেষমেশ ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ম্যাচে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশ সময় রাত বারোটায় স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।



