প্রবাস

বাংলাদেশ সোসাইটির:মোট ভোটার সাড়ে ২৬ হাজার

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচনের সদস্য-ভোটার অন্তর্ভূক্তির কার্যক্রম গত ৩০ জুন শনিবার শেষ হয়েছে। সোসাইটি ভবনে উৎসবমুখর পরিবেশে এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়। এবার সর্বাধিক প্রায় সাড়ে ২৬ হাজার সদস্য-ভোটার অন্তর্ভূক্তি হয়েছেন বলে জানা গেছে। সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী জনতার কন্ঠকে জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রায় সাড়ে ২৬ হাজার সদস্য-ভোটার অন্তর্ভূক্তি হয়েছেন।এদিকে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি ও নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ জানিয়েছেন, চূড়ান্ত সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনাসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোসাইটির এবারের নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে বলে প্রায় নিশ্চিত। সম্ভাব্য প্যানেলের একটিতে সভাপতি পদে আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী পুনরায় নির্বাচন করবেন। অপর প্যানেল থেকে সভাপতি পদে কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী নির্বাচন করবেন।
এছাড়া জয়নাল আবেদীন সভাপতি পদে স্বতন্দ্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension