যুক্তরাষ্ট্র

অভিবাসীর বিপজ্জনক বৃদ্ধিতে বাইডেন নীতির সমালোচনা ট্রাম্পের

মার্কিন-মেক্সিকো সীমান্ত সফর করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের এই সফরে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীর দেশে প্রবেশের জন্য সমালোচনা করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শিথিল নীতির।

হোয়াইট হাউস ছাড়ার পর এটি ছিল ট্রাম্পের প্রথম অনুসন্ধানী সফর। সফরকালে তিনি অভিবাসন নীতি শিথিল করায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেন।

টেক্সাস সীমান্তের ছোট্ট শহর ওয়েসলাকোর জন-নিরাপত্তা দপ্তরের কর্মকর্তার কাছ থেকে ব্রিফ নিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের সীমান্ত এখন উন্মুক্ত এবং সত্যিকার অর্থে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। লাখ লাখ অবৈধ অভিবাসী দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে।’

বাইডেনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তিনি আমাদের দেশকে ধ্বংস করছেন। আর এর সবকিছুর শুরু একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে। যদি তোমাদের ভালো নির্বাচন না হয়, তোমাদের যদি শক্তিশালী সীমান্ত না থাকে তবে তোমাদের দেশও থাকবে না।’

এ সময়ে ট্রাম্পকে সঙ্গ দেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। গ্রেগ মেক্সিকো সীমান্তে ট্রাম্পের অসমাপ্ত দেয়াল নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করেন। ট্রাম্প নিজেই তার দেয়াল নির্মাণের প্রশংসা করে জানান, আমরা বড় ধরনের কাজ করেছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension