
সাঈদুর রহমান লিটন
পত্রঝরা শব্দ শুনি কানে,
বেহাগ বাতাসে কান্না দিয়ে যায় বুকে।
দুঃখ নিরিবিলি যন্ত্রণা দিয়ে যায়,
এক পলক চেয়ে থাকি নদীর কোল ঘেঁষে।
প্রথম দিনের আলো, দ্বিতীয় দিনের রাত্রি,
বারি ঝরে নিয়ম করে, বুক বেয়ে স্রোত।
প্রবল বেগে বয়ে যায় দুঃখের নদী,
প্রবাল দ্বীপ তৈরি করে যায় বুকে।
এখনো চোখে অশ্রু জমে থাকে,
বেদনা ছড়িয়ে পড়ে বুকের গহীনে।
নদী ধেয়ে যায়, স্থির আমি এখানে,
আবেগে ভেসে যাই স্রোতের সঙ্গে।
প্রেমে ভরা, এখন বিচ্ছেদে ভরা,
এই প্রবাল দ্বীপে ছড়িয়ে যায় স্মৃতি।
এখনো খুঁজে ফিরি, সেখানে নেই তুমি,
একলা আমি, অশ্রু আর বেদনায় ভরা।



