কবিতাসাহিত্য

প্রেমের অ্যালকোহল

এম এ জিন্নাহ


প্রেমিকা তোর লাজুক হাসির এমন কেনো ছল;
তোমার ঠোঁটে ভাসতে থাকে প্রেমের অ্যালকোহল।
দ্রোহের মিছিল পথ ভুলে যায় দেখলে তোমার রূপ;
নীরব নেশায় চোখ লেগে যায় পথ হয়ে যায় চুপ।

সাত জনমের তৃপ্তি হৃদয় দেখলে তোমার মুখ;
কাজল কালো নয়ন জোড়া কাঁপন ধরায় বুক ।
তোমার হাতের অ্যাটম বোমায় আমায় করো খুন;
নি নিদারুণ কার্য তোমার কি নিদারুণ গুণ।

সাত জনমের পরম সুখে ভাসাও তুমি নাও;
অসীম তোমার রূপ ক্ষমতায় আমায় কেবল চাও।
এই তোমারে পেয়ে গেলে মিলবে ফলাফল;
তোমার ঠোঁটে ভাসতে থাকে প্রেমের অ্যালকোহল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension