

টিটো মোস্তাফিজ
ঘুমবাতিটার ‘পর আসন গেড়েছে আজ
কাঁটাকাঁটা চার হাত সবুজ অতিথি এক
দুহাত জড়ো করে কিবা চায় তার ধ্যানে
ভেজা বাতাসটা ভরা পোকার ঐকতানে।
আকাশটার আলো আঁধারের মাঝে
দূরের মেঘের আওয়াজ ভেসে আসে।
টিনের চালে ঝমঝম বৃষ্টি নামলো হঠাৎ
বজ্রপাতের ধমক আর সবিরাম ঝলক
মনে করিয়ে দেয় তোমার বুকের স্পর্শ
আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না।



