
আটলান্টিক সিটির মেয়রের সাথে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি: গত ২৯ জুলাই,সোমবার দুপুরে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়রের সাথে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী সাতাশ আগস্ট,মংগলবার অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’ সফল ও সার্থক করার লক্ষ্যে আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম এর সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় মিলিত হন।আটলান্টিক সিটি মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ আগামী ২৭শে আগস্ট ,২০১৯,মঙ্গলবার অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মাননীয় মেয়রকে অবহিত করেন এবং ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সিটি মেয়রের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ মাননীয় মেয়র মহোদয়কে ‘বাংলাদেশ মেলা’র সম্মানিত অতিথির আসন অলংকৃত করার প্রস্তাব করলে তিনি সানন্দে সম্মতি জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান তাঁদেরকে সাক্ষাতের সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেওয়ায় মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান।
এই মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, সৈয়দ মোঃ কাউছার, হাবিবুর রহমান,বিপ্লব দাশ, আলী হোসেন.বিপ্লব দেব,শেখ সেলিম.ফরহাদ সিদ্দিক প্রমুখ।



