
আটলান্টিক সিটি মেয়রের জন্মদিনে বিএএসজের শুভেচ্ছা
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়রের জন্মদিন ছিল গত ২৫ মার্চ (শনিবার)।
মেয়রের জন্মদিন উপলক্ষে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির নেতৃবৃন্দ।
মাননীয় মেয়রের জন্মদিন উপলক্ষে গত ২৪ মার্চ, শুক্রবার দুপুরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নগর ভবনে মেয়রের দপ্তরে তার সাথে সাক্ষাৎ করেন । বিএএসজে নেতৃবৃন্দ মাননীয় মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার হাতে পুস্পস্তবক তুলে দেন। তারা মাননীয় মেয়রের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, হুয়ান লি, কমিউনিটি ব্যক্তিত্ব মো. গিয়াসউদদীন, আফিয়া নাসরীন, আইটি বিশেষজ্ঞ ইকবাল হুসাইন প্রমুখ মাননীয় মেয়র মহোদয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান।
মাননীয় মেয়র এএসজে নেতৃবৃন্দসহ অন্যান্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার ও তার প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



