
নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর জন্মদিন উদযাপন
বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসমত আলী সম্মুখ সমরে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অপরিসীম। কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘজীবন আপোষহীনভাবে লেখালেখি করে যাচ্ছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্ট হলে জন্মদিন উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী মো. ফজলুল হক, অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ লিবারেশন ওয়ার ভের্র্টেযান্স ১৯৭১ ইউএসএ ইনক, অধ্যাপক মমতাজ সাহনাজ সভাপতি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, শরীফ কামরুল আলম হিরা সমাজসেবক ও উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, এসএম লিয়াকাত আলী বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি গিরিনটাস যুক্তরাষ্ট্র, হালিমা আক্তার লাবণ্য চিফ রিপোর্টার এশিয়ান টিভি বাংলাদেশ, সাদেকুল বদরুজামান পান্না সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক, রাসেল আহম্মেদ জাকি, স্বত্বাধিকারী জাকি হালাল ফুড, যুক্তরাষ্ট্র।
বক্তব্য রাখেন মো. কামাল হোসেন, মো. সাইফুল ইসলাম, মাসুদ রানা টিটো, মসিউল আজম মামুন, মোহাম্মদ নূর ইসলাম ভূইয়া, মো. মিজানুর রহমান, কবি আবদুল আজিজ, কবি সালাবত জাং চৌধুরী, গোলাম মোরসেদ, মিসেস কিরণ প্রমূখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কবি সৈয়দ হাসমত আলীকে গ্রীন টাচ-এর পক্ষ থেকে সম্মাননা পত্র দেওয়া হয়।



