
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আ.লীগের কর্মসূচি
রূপসী বাংলা ডেস্ক:ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মহান শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানান কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
সোমবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি বুধবার রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটির নেতারা।
ভোর সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৭ টায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও ২৪ ফেব্রæয়ারি শনিবার বিকেল ৩টায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আগামী ২১ ফেব্রæয়ারি অমর একুশে ফেব্রæয়ারি স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।ঢাকাটাইমস



