রাজনীতি

আপনার বয়স হয়েছে, দয়া করে অবসরে যান

রূপসী বাংলা ডেস্ক:বিকল্পধারার চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরীকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় সরকার নয় আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যতয় ঘটবে না। আপনার বয়স হয়েছে। দয়া করে আপনি অবসরে যান এবং ডাক্তার দেখান। দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এবং বিএনপির সাথে সুর মিলিয়ে পানি ঘোলা করার চেষ্টা করবেন না।’

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে বাংলাদেশ ‘স্বাধীনতা পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ এসব কথা বলেন।

বাজেট নিয়ে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়লগ) মন্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা এতো শিক্ষিত, এতো রিসার্চ করেন কিন্তু বাজেটের ভুলত্রুটি না ধরে বিকল্প একটি প্রস্তাবও কখনো তো জাতির সামনে উপস্থাপন করতে পারলেন না। আপনাদের কাজ হচ্ছে প্রতিবার বাজেট ঘোষণার পরে বাজেট নিয়ে সমালোচনা করা, নানারকম প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা।’

‘এ কারণে দুষ্ট লোকেরা আপনাদেরকে (সিপিডি) সেন্টার ফর পলিসি ডায়লগ না বলে সেন্টার ফর প্রোপাগান্ডা ডায়লগ বলে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রতিবারই বাজেট ৯৫ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে। কিন্তু প্রত্যেকটি বাজেটের পর ওরা এবং বিএনপি বলেছে এই বাজেট বাস্তবায়নযোগ্য নয় এটি উচ্চভিলাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উচ্চভিলাসী গত নয়টি বাজেট তিনি বাস্তবায়ন করেছেন এবং বাজেট বাস্তবায়নের হার ইতিপূর্বেকার সরকার আর যারা সমালোচনা করে তাদের চেয়ে বহু শতাংশ বেশি গত নয়টি বাজেট আমরা বাস্তবায়ন করেছি। আর বিএনপি তো বাজেট ঘোষণার আগেই বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি ওমর বিন আবদাল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension