বাংলাদেশ

থানার ভেতর ‘পুলিশকে মারধর’, আ.লীগ নেতা গ্রেপ্তার

রূপসী বাংলা ডেস্ক:ময়মনসিংহের গৌরিপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান হাসানকে থানার ভেতর মারধরের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুকুনোজ্জামান পল্লব (৪২) গৌরিপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এএসআই হাসানুজ্জামান হাসান বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘অশৃঙ্খল আচরণ’ করায় আবু হানিফ (১৮), মনোয়ারুল হক (১৯) ও হাবিবুর রহমান (২০) নামের স্থানীয় তিন যুবককে আটক করে তিনি থানায় নিয়ে আসেন। পরে আজ দুপুর ১টার দিকে আ.লীগ নেতা পল্লব থানার ডিউটি রুমে এসে ওই তিন মাদকসেবী যুবককে কেন গ্রেপ্তার করা হয়েছে-এ বিষয়ে তার কাছে কৈফিয়ত চান।

হাসানুজ্জামান হাসান বলেন, তখন তিনি আওয়ামী লীগ নেতা পল্লবকে বিস্তারিত ঘটনা খুলে বলেন। এ সময় পল্লব আটককৃতদের ছেড়ে দিতে বলেন। এতে অপরাগতা স্বীকার করায় পল্লব তার সঙ্গে বাকতিণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আওয়ামী লীগের ওই নেতা তাকে শার্টের কলারে ধরে ডিউটি রুমে মারধর করেন এবং পুলিশের পোশাক টেনে ছিঁড়ে ফেলেন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদ জানান, থানার ভেতর পুলিশকে মারধর করায় ঘটনায় এএসআই হাসানুজ্জামান হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension