
আল মামুন রিটন
আমি যে মগ্নতায় খুঁজেছি তোমাকে
যে নিষ্ঠায় করেছি নিত্যদিন আরাধনা
সে আবেগ তুমি কোথায় পাবে?
যে আবেগে বিশ্ব-সংসার ছেড়ে এসেছি
ভূত্বক থেকে ব্রহ্মাণ্ড তছনছ করেছি
সকলের মাঝে নিজেকে করেছি নিঃস্ব
ছেড়েছি সমুদ্রতট, ভুলেছি অস্তিত্ব
সে আবেগ তুমি কোথায় পাবে?
ধীরে ধীরে বুকে
রেখেছি প্রদীপের মতো জ্বেলে
যে আবেগে উষ্ণ বক্ষ
আলো ছড়িয়েছে অন্ধকারে
সে আলো পাবে না এ কৃত্রিম শহরে
যে আলো অকৃত্রিম, খোঁজে শুধুই তোমাকে।



