কবিতা

আমরা নারী

মো. ফরহাদ হোসেন


আমরা নারী, নই অবলা, আমরাও সব পারি,
রাষ্ট্র চালাই, অফিস চালাই, চালাই বিমান-গাড়ি।

জমির বুকে ফলাই ফসল, কারখানারও কাজ
আমরা নারী, সবই পারি, করছি যে সব আজ।

গল্প লিখি,কাব্য লিখি, আঁকছি ছবি আরও,
ব্যবসা করে খুলছি দেশের ,উন্নয়নের দ্বারও।

গবেষনায় খাটাই মাথা, বিজ্ঞানী আজ মোরা
মোদের খ্যতি ভাসছে আজি,তাইতো জগৎজোড়া।

মহাকাশেও যাচ্ছি মোরা, যাচ্ছি পাতাল দেশে,
যুদ্ধ্ব করেও যুগে যুগে,আসছি বীরের বেশে।

পড়ছি মোরা সব শাখাতেই, পড়াচ্ছিও তাই
আমরা আছি সবখানেতেই, আমরা কোথায় নাই?

কাজ যতই হোক না ঝুঁকির কিংবা জটিল বেশ
দেশের তরে, দশের তরে, করছি অনিমেষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension