
শেখ মোমতাজুল করিম শিপলু
তোমার মতো নইকো আমি
অহংকারী মানুষ ভবে,
তোমার আছে রক্ত মাংস
আমার কী নেই কিছু তবে!
রাগ অভিমান কত কিছু
গচ্ছিত যে তোমার মনে!
চুপসে থাকি দ্বীন বিধানে
অভিমান মোর প্রভুর সনে।
মানবতার মন নাই তোমার
রূপের মানুষ তুমি তবু,
আমার বলতে নাই যে কিছু
মালিকানা চাইনা কভু।
নেতিবাচক মনোভাবে
মানুষকে না; মানুষ জানো,
কলুষ মুক্ত আত্মা গড়তে
মানুষকে ভাই কাছে টানো।
তুমি যেমন মানুষ ধরায়
রাগটা দেখাও সবার কাছে,
তোমার মতোই মানুষ আমি
আমারও রাগ অনেক আছে।



