কবিতাসাহিত্য

আমি হিংসুক হবো

আয়শা সাথী


আমি হিংসুক নই,
নই নিন্দার চাদরে আগাগোড়া মোড়ানো কোন নিন্দুক।
তবুও তোমায় আমি হিংসে করব
ছুঁড়ব নিন্দার নীল বিষে নিংড়ানো নিন্দাজল।
কোটি মানুষের ভিড়ে যদি একজনও
তোমার হিংসুক না থাকে
তথাপি আমি বিরুদ্ধাচার করব তোমার।
ঘৃণায় ঘৃণায় আপাদমস্তক ঘৃণ্য করে তুলব তোমায়!

গলা অবধি অবিশ্বাসের গলধকরণ করে
ঈর্ষার বমি করব তোমার নামে।
যে শহরে তোমার বাস হবে
‘বেঈমান’ নামক সীসায় দূষিত করে তুলব
সে শহরের আকাশ বাতাস।
অভিধানে ইবলিশ’র জন্য ‘ক্ষমা’ শব্দটি বরাদ্দ রাখলেও
তোমার নামে একটি বর্ণও সংরক্ষিত রাখব না!

যে চোখে প্রতি অহে গুপ্ত প্রার্থনার জলছবি আঁকি
যে মনে আজম্ম খুঁজি আমার একচ্ছত্র জবরদখল,
ঐ চোখে, ঐ মনে ভুলের ভুলেও যদি
অঙ্কিত হয় অন্য কোন পদচারণা—
বিশ্বাস করো,
তুমি একমাত্র প্রতিষেধক হলেও
আমি মৃত্যুর কালো ছায়া ছুঁয়ে যাব নির্বাকে,
তবুও তোমাকে ছুঁয়ে দেখব না!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension