
শারমিন নাহার ঝর্ণা
আমার গ্রামে পথের ধারে
সবুজ গাছের সাড়ি,
আমার গ্রামে দিনে রাতে
চলে মোটর-গাড়ি।
আমার গ্রামে মাঠে আছে
সোনার ফসল ধান,
আমার গ্রামে সকাল বিকাল
পাখির মিষ্টি গান।
আমার গ্রামে শীতল হাওয়া
মনটা সজীব করে,
আমার গ্রামে হাসি-খুশি
সবার ঘরে ঘরে।
আমার গ্রামে উঠোন জুড়ে
নামে চাঁদের আলো,
আমার গ্রামে মানুষ গুলোর
মনটা বেজায় ভালো।



