
আল মামুন রিটন
আমাদের মুক্তি নেই, নিস্তার নেই
স্লোগান শেষ হলেই জীবন
এঁটো থালার পেছনের গল্পে
এঁটে আছে বর্তমানের সাথে ভবিষ্যৎ।
গালে লেগে আছে মারের দাগ
কিছু গণতন্ত্রের, কিছু স্বৈরতন্ত্রের
কিছু দাগ সংসার জীবনের
বাকি থাপ্পড় ঈশ্বরের নিজ হাতের।
মার খাই, আবার মাথা তুলি
পরের মারটা সাদরে গ্রহণ করি
বহু বছরের অতীত ঘেঁটে দেখো
আমরা আটকে আছি সেখানেই-
যেখানে নিত্যদিন মার খেত পূর্বপুরুষ।
এটাই আমাদের চরম সত্য
স্বাধীনতার উৎসব করি—
চার দেওয়ালের ঘরের ভেতর।



