বাংলাদেশ

আমির খসরুকে দুদকে তলব, মিলছে না খোঁজ

রূপসী বাংলা ডেস্ক:ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক নোটিশে আগামী ২৮ আগস্ট তাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

চিঠিতে অভিযোগ আনা হয়, তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। দুদক পরিচালক কাজী শফিকুল আলম এই অভিযোগের অনুসন্ধান করছেন।

এদিকে নিরাপদ সড়ক দাবিতে ছাত্র আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির অডিও প্রকাশের জের ধরে অন্তরালে চলে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিয়ে মামলা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন বিএনপির এই নেতা বিগত কিছুদিন তাকে দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। এরই মধ্যে বিএনপির এই নেতাকে তলব করলো দুদক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension