বাংলাদেশ

বিএনপি ছেড়ে এখন আওয়ামী লীগে তিনি

রূপসী বাংলা ডেস্ক:রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপির হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

ইসহাক আলী বিএনপির গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপির দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। ২০১৫ সালের ২৪ মার্চ তিনি গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এর পর থেকেই তিনি বিএনপি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সঙ্গে অংশ নেন ইসহাক আলী। তিনি এসব কার্যক্রমে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বক্তব্য দেন। বিকেলে তিনি নিজ বাসভবনে আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগে যোগদান করেন।

ইসহাক আলী বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি জনগণ পছন্দ করে না। তাই তিনি বিএনপির কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। যতদিন রাজনীতি করবেন, ততদিন এই দলের হয়ে নৌকার পক্ষে কাজ করে যাবেন।

বিএনপির এই নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ায় গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান ও পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension