
গোলাপ মাহমুদ সৌরভ
আমি চাই ওই স্বাধীনতা
দুমুঠো খেয়ে বাঁচতে,
আমি চাই ওই স্বাধীনতা
প্রাণ খুলে হাসতে।
আমি চাই ওই স্বাধীনতা
নির্ভয়ে কথা বলতে,
আমি চাই ওই স্বাধীনতা
স্বাধীন ভাবে চলতে।
আমি চাই ওই স্বাধীনতা
বাধাহীন পথে হাঁটতে,
আমি চাই ওই স্বাধীনতা
দ্বিধাহীন মনে ঘুরতে।
আমি চাই ওই স্বাধীনতা
নির্ভয়ে রাতে ঘুমাতে,
আমি চাই ওই স্বাধীনতা
মুক্ত জীবন গড়তে।
আমি চাই ওই স্বাধীনতা
পাখির মতো উড়তে,
আমি চাই ওই স্বাধীনতা
বাংলা ভাষা পড়তে।



