
রেজাউল করিম রোমেল
আমি জানি তুমি আসবে না।
তারপরও কেন জানি বুকে একটি
সুপ্ত বাসনা জেগে ওঠে—
যদি কখনো ফিরে আসো!
যদিও এ ভাবনাটি শুধুই
আমার একান্ত নিজস্ব ভাবনা।
আমার মনের আকাশ কুসুম কল্পনা,
যার বাস্তব কোনো ভিত্তি নেই।
জানি তুমি ফিরে আসবে না
আর কখনো।
তারপরও আশা জাগিয়ে রাখি
যদি কখনো ফিরে আসো…



