
লুৎফুর রহমান চৌধুরী
প্রিয়া আমি বলছি তোমায়
থাকো তুমি সুখে
সুখের লাগাম টেনে ধরে
বেঁধে রাখবো বুকে।
কাছে টানলে কাছে পাবে
যাব নাকো দূরে
মন পাখিটি ডাকবে তোমায়
একটু মিষ্টি সুরে।
যাহার জন্য কেঁদে কেঁদে
মনটা হলো পাগল
তাহার পাত্রে ঢেলে দেবো
মোর আনন্দের জল।
কেমন ছিল ভালোবাসা
একে অন্যের প্রতি
সময় এলে জেনে যাবে
কেমন তাহার নীতি।
বিন্দু বিন্দু জলে ভরা
ছিল মায়ার বাটি
কিছু কিছু ভুলের জন্য
সব হলো আজ মাটি।



