
কবিতা
আষাঢ়ে বর্ষা
মাহবুব-এ-খোদা
গগনতলে মেঘ নিয়ে ঐ
আষাঢ় এলো যেই,
খালে-বিলে খলশে পুঁঠি
ওঠলো ভেসে সেই।
মাথাল মাথায় কৃষক ছুটে
মাঠের পানে ধায়,
করাৎ করাৎ বজ্রপাতে
শঙ্কা ভীষণ পায়।
গ্রামাঞ্চলে কাদা জলে
নষ্ট পথঘাট মাঠ,
শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটে
বিদ্যালয়ের পাঠ।
বৃষ্টিজলে সর্দিকাশি
ছড়িয়ে পড়ে ঢের,
অশুভক্ষণ তাড়িয়ে দিয়ে
বর্ষা আসুক ফের।



