অর্থনীতি ও বাণিজ্যআন্তর্জাতিক

ইউরোকে নিজেদের মুদ্রা হিসেবে গ্রহণ ক্রোয়েশিয়ার

দক্ষিণ-পূর্ব ইউরোপ বা বলকান অঞ্চলের দেশ ক্রোয়েশিয়া নববর্ষের প্রথমলগ্নে ইউরোকে নিজেদের মুদ্র ঘোষণা করেছে। এ ঘোষণার মধ্য দিয়ে দেশটি ইউরোপের ভিসামুক্ত শেনজেন জোনেরও সদস্য হলো। ক্রোয়েশিয়ার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন দিয়ালিয়েন।

২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হয় ক্রোয়েশিয়া। সদস্য হলেও গত এক দশক দেশটি নিজস্ব মুদ্রা কুনার মাধ্যমে লেনদেন করত। এতে করে ইইউর অন্য দেশ সফরে দেশটির নাগরিকদের অর্থ এক্সচেঞ্জের মতো কিছু বাড়তি ঝামেলা পোহাতে হতো। তাছাড়া ব্যবসায়িদের থেকে ইউরোকে নিজেদের মুদ্রা হিসেবে গ্রহণের চাপ ছিল।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ক্রোয়েশিয়ার আগ পর্যন্ত ইইউর ২৭টির মধ্যে ২৬টি দেশই ইউরোকে সাধারণ মুদ্রা হিসেবে গ্রহণ করে। ইউরোপের যেসব দেশ ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করে, সেগুলো নিয়মানুযায়ী ভিসামুক্ত শেনজেন জোনের সদস্য হয়ে যায়। বর্তমানে ইউরোপের ৪০ কোটিরও বেশি মানুষ শেনজেন জোনের সুবিধা ভোগ করছেন।

ইউরোকে নিজেদের মুদ্রা হিসেবে গ্রহণ উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব সফর করেন ইসির প্রেসিডেন্ট উরসুলা ফন দিয়ালিয়েন। এক টুইটে ফন দিয়ালিয়েন বলেন, ‘আজ একটি নতুন মৌসুমের শুরু হলো। এখন ইউরোপ ও ক্রোয়েশিয়ার মধ্যকার ব্যবধান আরও কমবে।’

ক্রোয়েশিয়া এক সময় যুগোস্লাভ প্রজাতন্ত্রের সদস্য ছিল। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৯১ সালের ২৫ জুন স্বাধীন হয় ক্রোয়েশিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension