আন্তর্জাতিকপ্রধান খবর

ইরাকে আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  ইরাকে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। গেল দুইদিনে এই বন্যার কারণে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। অন্যরা বাড়িতে আটকা পড়ে কিংবা গাড়ীতে চাপা পড়ে মরেছেন। তিনি জানান, এই বন্যায় ১৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে। প্রায় ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।

সূত্র : আরব নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension